• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

পুলিশ বা গোয়েন্দা পরিচয়ে হোয়াটসঅ্যাপে ভুয়া কল আসলে যা করবেন

দেশ টিভি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৬, ১১:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি এআই দিয়ে তৈরি
ছবি এআই দিয়ে তৈরি

সম্প্রতি সাধারণ মানুষকে লক্ষ্য করে পুলিশ বা ডিবির (ডিটেক্টিভ ব্রাঞ্চ) ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ভুয়া কল ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ধরনের প্রতারণা থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং স্পষ্ট জানিয়েছে যে, পুলিশ কখনোই হোয়াটসঅ্যাপ বা ডিজিটাল মাধ্যমে কাউকে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা দাবি করে না।

প্রতারকরা সাধারণত পুলিশ কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে। এরপর ‘আপনার বিরুদ্ধে মামলা আছে’ বা ‘আপনার স্বজন বিপদে পড়েছেন’ এমন ভীতি প্রদর্শন করে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল হিসেবে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে সাইবার অপরাধীরা। সম্প্রতি অনেকের কাছেই বাংলাদেশ পুলিশ, ডিবি, সিআইডি, র‍্যাব বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ আসছে। প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা কোনো ব্যক্তির ছবি, যা দেখে অনেকেই প্রথমে বিষয়টিকে সত্য বলে বিশ্বাস করছেন।

প্রতারকরা সাধারণত ভয়ভীতি দেখিয়ে কথোপকথন শুরু করে। তারা দাবি করে, আপনার নামে মামলা হয়েছে, আপনার মোবাইল নম্বর ব্যবহার করে অন্য কাউকে হুমকি দেওয়া হয়েছে কিংবা কোনো অপরাধের সঙ্গে আপনার নম্বর জড়িত। এরপর তারা জানায়, দ্রুত ব্যবস্থা না নিলে গ্রেপ্তার বা আইনি জটিলতায় পড়তে হতে পারে।

অনেক ক্ষেত্রে প্রতারকরা বলে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে। আবার কেউ কেউ একটি লিংক পাঠিয়ে সেটিতে ক্লিক করতে বলে। লিংকে প্রবেশ করলে ফোনে ক্ষতিকর অ্যাপ ইনস্টল হতে পারে বা ফোনের বিভিন্ন তথ্য ও নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যেতে পারে। এর মাধ্যমে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট কিংবা ব্যক্তিগত ছবিও ঝুঁকির মুখে পড়তে পারে।

যেভাবে বুঝবেন এটি প্রতারণা : প্রথমেই মনে রাখতে হবে, আইনশৃঙ্খলা বাহিনী সাধারণত হোয়াটসঅ্যাপে কল করে কাউকে মামলা বা গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করে না। অপরিচিত আন্তর্জাতিক নম্বর, অস্বাভাবিক ভাষা, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া কিংবা গোপনে টাকা পাঠানোর নির্দেশ এসবই প্রতারণার বড় লক্ষণ।

এছাড়া প্রোফাইল ছবিতে পুলিশের পোশাক বা সরকারি লোগো থাকলেই সেটি সত্যিকারের পরিচয় নয়। বর্তমানে যে কেউ সহজেই এমন ছবি ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করতে পারে।

এমন কল বা মেসেজ পেলে যা করবেন :

আরও পড়ুন

স্ন্যাপচ্যাটে এলো নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা 

  • আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং কলারের কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না।
  • কোনো অবস্থাতেই বিকাশ, নগদ, ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাবেন না।
  • অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না এবং কোনো অ্যাপ ইনস্টল করবেন না।
  • ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্রের তথ্য, পিন বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না।
  • কল বা মেসেজের স্ক্রিনশট সংরক্ষণ করুন, যাতে প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।
  • নম্বরটি ব্লক করুন এবং হোয়াটসঅ্যাপে রিপোর্ট অপশন ব্যবহার করে রিপোর্ট করুন।

সন্দেহ হলে যেভাবে নিশ্চিত হবেন : যদি কেউ নিজেকে পুলিশ বা কোনো সরকারি সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেয়, তাহলে তার কথার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানায় বা সরকারি দপ্তরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বিষয়টি যাচাই করুন। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো তথ্য বা অর্থ লেনদেন করবেন না।

সাইবার প্রতারকরা মানুষের ভয়, অজ্ঞতা ও তাড়াহুড়ার সুযোগ নেয়। তাই অচেনা নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল বা সন্দেহজনক মেসেজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকুন। মনে রাখবেন, কয়েক মিনিট যাচাই করে নেওয়া আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতি ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্য ও প্রযুক্তিতে কম অভিজ্ঞ ব্যক্তিদেরও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন করা জরুরি, কারণ তারাই অনেক সময় এসব ফাঁদে সবচেয়ে বেশি পড়েন।

কে

  • কল
  • পুলিশ
  • ভুয়া কল
এ সম্পর্কিত আরও খবর
হরমুজের নিয়ন্ত্রণ চায় ইরান, অস্থায়ী পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা
হরমুজের নিয়ন্ত্রণ চায় ইরান, অস্থায়ী পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা
ছাত্রশিবির কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত অস্থিতিশীলতার নিন্দা ও প্রতিবাদ 
ছাত্রশিবির কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত অস্থিতিশীলতার নিন্দা ও প্রতিবাদ 
দিনাজপুরে পুলিশকে লাথি মেরে আহতের অভিযোগ
দিনাজপুরে পুলিশকে লাথি মেরে আহতের অভিযোগ
সরকারি দপ্তরগুলোর সহযোগিতায় লক্ষ্মীপুরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
সরকারি দপ্তরগুলোর সহযোগিতায় লক্ষ্মীপুরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।